শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

নওগাঁয় পরিত্যক্ত অবস্থায় ১টি রিভলবার উদ্ধার

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান ,নওগাঁ:
নওগাঁর আত্রাই উপজেলার নগেন্দ্রনগর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অভিযানিক দল আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রাত দেড়টার টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগেন্দ্রনগর গ্রামের জনৈক সমের উদ্দিনের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার ও রিভালভারের দুই রাউন্ড গুলি উদ্ধার করেন তাঁরা। রিভলভারের গায়ে ইংরেজিতে বার্মা লেখা রয়েছে।আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, শনিবার ভোর রাতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত রিভলভার থানায় জমা দিয়েছেন। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com