সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু আহত-২

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁঃ
নওগাঁ জেলার পোরশায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
১৩ মে,শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রঘুনাথপুর ও পশ্চিম দুয়ারপাল মাঠে পৃথক এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নুহ শেখ (৫৫) ও পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে আবু সায়েম (৩৫)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৩ মে,শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে রঘুনাথপুর মাঠে নুহ শেখ ও পুনর্ভবা নদীর পাশে পশ্চিম দুয়ারপাল মাঠে সামাদ বোরো ধান কাটছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা মারা যান। মাঠের অন্য কৃষকরা তাদের মরদেহ উদ্ধার করে।
অপরদিকে পশ্চিম রঘুনাথপুর মাঠে বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে বাঙ্গালপাড়া গ্রামের জাহানারা বেগম নামে এক নারীসহ দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পোরশা থানার অফিসার ইনচার্জ(ওসি) জহুরুল হক বজ্রপাতের ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছে।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদ রেজা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সরকারি সহযোগিতা দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়া আহতদের সত্যতা যাচাইয়ে লোক পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে তাদের পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com