বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নওগাঁয় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ যুবকের

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন।আজ বুধবার দুপুরে দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর মোড়ে এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিহতরা হলেন, নাটোর জেলার লালপুর উপজেলার হাজিরহাট এলাকার লিটনের ছেলে রকি (২৫) এবং বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার চান্দাইল গ্রামের আবু মুসার ছেলে রবিউল ইসলাম (২০)।স্থানীয় সূত্রে জানা যায়, দুই মোটরসাইকেল করে চার বন্ধু ভ্রমণের জন্য দেলুয়াবাড়ি বাজার থেকে ফেরিঘাটের দিকে যাচ্ছিল। এ সময় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বিজয়পুর বাজারে মোটরসাইকেল দুইটি ভ্যানের পেছনে ধাক্কা লাগে। এতে দুই মোটরসাইকেলে থাকা চারজনই রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। আর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরেক আরোহী মারা যান। মোটরসাইকেলের পেছনে বসে থাকা আহত আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।বিষয়টির সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল গনি সমকালকে জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com