বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায় করতে গিয়ে টাকাসহ গ্রেফতার-১

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে মেহেদী হাসান অন্তর (৩৪) নামে এক কথিত সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের কোমাইগাড়ী এলাকার নজিপুর হোটেলের সামনে থেকে চাঁদার নগদ ১৫ হাজার টাকাসহ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক শহরের পার নওগাঁ ভড়িয়াপাড়া মহল্লার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার নিন্দইন গ্রামের ব্যবসায়ী মাসুদুর রহমানের থেকে সম্প্রতি সাংবাদিক পরিচয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে ওই যুবক। চাঁদার টাকা না দিলে ব্যবসায়িক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয় ওই ব্যবসায়ীকে। এক পর্যায়ে মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় নজিপুর হোটেলের সামনে এসে ওই ব্যবসায়ীর থেকে নগদ ১৫ হাজার টাকা চাঁদা নেয় কথিত সাংবাদিক অন্তর। ওই মুহুর্তে বাকী ৮৫ হাজার টাকা না আনায় এক পর্যায়ে ব্যবসায়ীকে মারধরের চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে এসে কথিত সাংবাদিক অন্তরকে আটক করে থানায় সংবাদ নেয়। পরে আটক অন্তরকে হেফাজতে নিয়ে চাঁদা আদায়ের নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় বিকেলে থানায় চাঁদাবাজি মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। মামলায় গ্রেফতারকৃত ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com