বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় সার্কাস দেখানোর নাম করে ছয় বছরের শিশুকে ধর্ষণ

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ

নওগাঁ জেলার রাণীনগরে সার্কাস দেখানোর নামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোতালেব হোসেন মন্টু (৫৫)নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
গতকাল ২২ আগস্ট,সোমবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশে দেয়া হয়। আটককৃত আসামি মুন্টু চককুজাইল গ্রামের মৃত তমেজ উদ্দীনের ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে সোমবার রাতে রাণীনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। থানা পুলিশ ভিকটিম শিশুকে আজ মঙ্গলবার (২৩ আগস্ট) স্বাস্থ্য পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ দায়েরকৃত মামলার বরাদ দিয়ে বলেন,উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক শিশু (৬) সোমবার বিকেলে খেলাধুলা করছিল। এসম মুন্টু শিশুকে সার্কাস দেখানোর নাম করে তার বাড়ীতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করতে থাকলে মুন্টু তাকে ছেড়ে দেয়। এরপরে শিশুটি বাড়ীতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানালে মূহুর্তের মধ্যে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরে। এর পর উত্তেজিত জনতা কুজাইল বাজারে গিয়ে চায়ের দোকান থেকে তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে মুন্টুর নামে মামলা দায়ের করলে পুলিশ ওই মামলায় মুন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করেছে। এছাড়া শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com