বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নওগাঁয় সড়কে ডাকাতির সাথে জড়িত দুইজন গ্রেপ্তার

Reading Time: < 1 minute

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে আলোচিত সড়ক ডাকাতির সাথে জড়িত দুইজন ডাকাতকে গ্রেফতার গ্রেপ্তার করেছে থানা পুলিশ।এ সময় ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত মালামালের মধ্যে তিনটি মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার রাশিদুল হকের নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী চৌকশ পুলিশ দল বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাহাবাজপুর ইউপির মুসলিমপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে শরিফুল ইসলাম (২৩) ও গোমস্তাপুর উপজেলার বংপুর গ্রামের মানিরুলের ছেলে মনোয়ার হোসেন (২৪) কে গ্রেপ্তার করে।উল্লেখ্য যে, গত শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বিশ্বনাথপুর মুখর মোড়ে একটি সংঘবদ্ধ ডাকাতদল রাস্তায় বেড়িকেড দিয়ে ভটভটিতে থাকা ক্ষুদ্র নৃগোষ্ঠীর যাত্রীদের মারধর করে মোবাইল ফোন, নগদ টাকা ও নারী যাত্রীদের স্বর্ণালংকার লুট করে নেয়।এ সময় সংঘবদ্ধ ডাকাতদল আম বহনকারী ট্রাকসহ আরো ৪-৫টি পরিবহনে ডাকাতি করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন শনিবার উপজেলার বনগ্রামের মৃত বুদ্দেশ্বর উড়াওয়ের ছেলে মিলন উড়াও বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই রোধে পুলিশ তৎপর রয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতা নিয়ে আসা হবে বলেও জানান তিনি ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com