বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

নওগাঁয় ৯দিন যাবত আটকে কিশোরীকে ধর্ষণ; কৌশলে পুলিশ সুপারকে এসএমএস দিয়ে মুক্ত

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ :
নওগাঁয় অপহরণের পর পুলিশ সুপারের মোবাইলে মেসেজ পেয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখার ডিবি সদস্যরা। ওই কিশোরীর বাড়ি জেলার মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নে। এসময় ওই কিশোরীকে উদ্ধারের পর অভিযুক্ত মাহমুদুল হাসান রকিকে আটক করতে না পারলেও তারা বাবা-মাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে জেলা ডিবির কার্যালয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ওই কিশোরীকে উদ্ধারের পর জিঞ্জাসাবাদে জানা যায় তার এক বান্ধবীর মাধ্যমে অভিযুক্ত রকির সাথে পরিচয় হয় তার। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্কে গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে রকি বিভিন্ন ছেলেকে ডেকে এনে জিম্মি করতে বললে ওই কিশোরী রাজি হয় না। ফলে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে চলতি মাসের ৩ অক্টোবর বিকেলে মেস থেকে বাড়ি যাবার উদ্দেশ্যে বের হলে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কদমতলী এলাকা থেকে রকি ওই কিশোরীকে অপহরণ সদর উপজেলার গাংজোয়ার তার নিজ বাড়ি নিয়ে যায়। এরপর তাকে মেরে ফেলা সহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বাড়িতে রেখে ৯ দিন ধরে একাধিকবার ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালায়। এরই এক পর্যায়ে গত সোমবার রাতে ওই কিশোরী অপহরণকারী রকির মোবাইল থেকে পুলিশ সুপারের মোবাইল মেসেজ করে তাকে উদ্ধারের কথা জানান। এরপর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়ার সার্বিক দিক নির্দেশনায় ওই রাতেই কিশোরীকে উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় অপহরণকারী রকি পালিয়ে যায়। তবে রকির বাবা মোজাম্মেল হক এবং মা তাছলিমা বেগমকে আটক করা হয়। আজ ১৩ অক্টোবর,বুধবার মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আজম উদ্দীন মাহমুদ জানান,উক্ত ঘটনায় মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত রকিকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।তবে দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com