বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নওগাঁ ধামইরহাট থেকে চোরাই মালসহ তিন চোর আটক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁ:
নওগাঁ জেলার ধামইরহাট থানা এলাকা থেকে চোরাই মালসহ তিনজন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।১৯ অক্টোবর সকালে ধামইরহাট থানার প্রেস ব্রিফিং থেকে জানা যায়,১৮ অক্টোবর,বুধবার ধামইরহাট থানাধীন দেবীপুর বাজারের মোঃ আমিনুর ইসলাম এর হাড়িপাতিলের দোকানের ভিতর চার্জে থাকা কয়েকটি অটো চার্জার ভ্যান হতে ব্যটারী খুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাাজারের উপস্থিত লোকজন একজনকে আটক করে পুলিশকে জানায়।জানালে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাহাউদ্দিন ফারুকী বিপিএম, পিপিএম তাৎক্ষণিক অত্র ধামইরহাট থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল মোমিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগণ কর্তৃক আটকৃত চোরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। তার দেওয়া তথ্য মতে চুরি যাওয়া তিনটি ব্যাটারী ও তার সহযোগী আরো দুজন চোরকে আটক করে।উক্ত তিন চোরকে গ্রেফতার পূর্বক ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক চোরদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com