শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নওগাঁ-৩ থেকে সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী- মহাদেবপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব ও নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন। রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন।
জানাযায়, প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য হতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন, ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী- মহাদেবপুর) আসনের নব মনোনীত প্রার্থী সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন। আসন নিশ্চিত করতে গত কদিন ধরেই বেশ দৌড়ঝাঁপ করেছেন তিনি। মনোনয়ন ঘোষণা দেওয়ার দিনও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি।
মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শফিকুল ইসলাম নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ কেন্দ্রীয় ও দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com