শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

নড়াইলের নড়াগাতীতে সাংবাদিক কে হত্যার চেষ্টা

Reading Time: < 1 minute

নিজস্ব সংভাদদাতা, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে জাতীয় দৈনিক মাতৃভূমির খবর পত্রিকার বিভাগীয় ক্রাইম রিপোর্টার মোঃ তরিকুল ইসলামকে মারপিট করেছে সন্ত্রাসীরা। এ সময় তার কাছে থাকা ৪৫ হাজার টাকা দামের একটি ক্যামেরা ও কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনী। ৮ মার্চ (বুধবার) রাত ৯টায় বাঐসোনা ইউনিয়নের পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক তরিকুল ইসলাম নড়াগাতী গ্রামের মৃত সিরাজ ফকিরের ছেলে। তিনি বর্তমানে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ওই দিন রাত পৌনে ৯টার দিকে ওই গ্রামের সমির শেখ নামে এক ব্যক্তি ফোনে জানায়, পশ্চিম ডুমরিয়া গ্রামের বাবর শেখের বাড়িতে যোগানিয়া গ্রামের ছবুর তালুকদারের ছেলে জসিম কে অপকর্মের দায়ে আটকিয়ে মারতেছে। তাৎক্ষণিক তিনি বিষয়টি নড়াগাতী থানা পুলিশকে অবহিত করে ঘটনাস্থলে পৌছালে, বাবর শেখ(৫৫)সহ, ওই গ্রামের জাফর শেখ (৪৫) পিতা মৃত মঘফুল শেখ, আহম্মাদ বিশ্বাস (৩৫), সামিম বিশ্বাস (৩৮) সুমন বিশ্বাস (৪০), ইমন বিশ্বাস (২২) সর্ব পিতা মৃত মজনু বিশ্বাস, আকাশ শেখ (২১) পিতা জাফর শেখ, খায়রুল শেখ (৩৫) জাজিম শেখ (২৭) উভয় পিতা হোছিয়ার শেখ, রিয়াজুল সরদার (৩৫) পিতা মৃত হানেফ সরদার, হোসাইন কাজী (৩৫) হাচান কাজী (৩৫), উভয় পিতা ওবায়দুল কাজী, আসাদ শেখ(২১) পিতা তয়েব শেখ, মেহেদী শেখ (২১)পিতা হোসেন শেখ, হাফিজুর শেখ (৪০) পিতা খোকা শেখ, বাসার শেখ (২১) পিতা শাহাজান শেখসহ ১৫/২০ জন এসে সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগালি করে হত্যার উদ্দেশ্যে লোহার রড, বাঁশের লাঠি, হাতুড়ি গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারপিট ও কিলঘুষি শুরু করে। এ সময় কাছে থাকা ৪৫ হাজার টাকা দামের একটি ক্যামেরা ও পকেটে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় ঐ সন্ত্রাসী বাহিনীর লোকেরা। অতঃপর নড়াগাতী থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়েরের করবেন বলে জানিয়েছেন। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহা বলেন, এ বিষয়ে কোন অভিযোগ এখনো পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নিব।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com