বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

নড়াইলে আন্তঃজেলা জুয়াচক্রের ৬ সদস্য আটক

Reading Time: < 1 minute

রিপন বিশ্বাস, নড়াইলঃ

নড়াইলে সদর থানাধীন সিংগা-শোলপুর থেকে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জামসহ আন্তঃজেলা জুয়াচক্রের ০৬ সদস্যকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। মঙ্গলবার (৬ই মার্চ) দিবাগত রাতে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার সিংগা শোলপুর গ্রামের হামিম শেখ(২১), সোহেল(২৮), রুবেল শেখ(৩০), রবিউল শেখ(২৭) ও তারাপুর গ্রামের দিলু মোল্যা(৫০) এবং খুলনা জেলার দৌলতপুর থানার কার্ত্তিককুল গ্রামের জহির শেখ(৪৫)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জামিল কবীরের তত্ত্বাবধানে নড়াইল সদর থানাধীন শোলপুর গ্রামের জনৈক শংকর বিশ্বাসের মেহগনি বাগান থেকে আন্তঃজেলা জুয়াচক্রের ০৬ সদস্যকে আটক করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ ১,৪২০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে পুলিশ পরিদর্শক জনাব মোঃ জামিল কবীর বলেন, সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com