শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

নড়াইলে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

Reading Time: < 1 minute

রিপন বিশ্বাস, নড়াইল :

নড়াইলের কালিয়ায় উপজলোর রঘুনাথপুর গ্রামে ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টে পুকুরে পড়ে চালক রমজান মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রঘুনাথপুর কাঁটা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান মোল্যা বাঁশগ্রাম এলাকার হাসমত মোল্যার ছেলে। স্থানীয়রা জানান, কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর কাটা বট গাছতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো.মাহাবুব আলম বলেন, খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানায়, রমজান গত দুই সপ্তাহ আগে বিয়ে করেছেন। দুর্ঘটনায় নিহতের নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, নসিমন দুর্ঘটনায় যুবক রমজান মোল্যার লাশ তার পরিবারের লোকজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com