শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

নবীনগরে ইউপি সদস্যকে ব্লেকমেইলিং করে টাকা আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর গ্রামের মোঃ রাসেল মিয়া ও তার স্ত্রী আখিঁ বেগম এর বিরুদ্ধে ব্লেকমেইলিং করে টাকা আদায়ের অভিযোগ করেছেন শিবপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মোঃ খলিল মিয়া।আজ শনিবার সকালে শিবপুর সিএনজি স্ট্যান্ডের যাত্রী ছাউনিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ইসলামপুর গ্রাম পরিচালক মোঃ রুপ মিয়া , গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল উদুদ,ইসমাইল ফকির,হাজ্বী হোসেন মিয়া,মোঃ হোর্শেদ আলম,আবু জামাল দারুগা প্রমুখ। লিখিত বক্তব্যে ইউপি সদস্য মোঃ খলিল মিয়া বলেন, খলিল মিয়া ও রাসেল মিয়া’র মধ্যে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযুক্ত দম্পত্তি ব্রাহ্মণবাড়িয়া সদরে বাসা ভাড়া করে দির্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। গত একুশে মে খলিল মেম্বার তার ব্যবসায়ীক কাজে ব্রাহ্মণবাড়িয়ায় সদরে যান। ওই দম্পত্তি কৌশলে তাকে তাদের ভাড়া বাসায় ডেকে নিয়ে জোর পূর্বক মারধর করে ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে একটি মেয়ের সাথে আপত্তিকর ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা দাবী করে । প্রানের ভয়ে ব্যবসায়ীক কাজের সাথে থাকা দুই লক্ষ ষোল হাজার ও দুইটি স্মাট মোবাইল সেট দিয়ে সেখান থেকে ছাড়া পায়। পরবর্তীতে ওই আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার ভয় দেখিয়ে আরো ৫০ হাজার টাকা নিয়ে যায়। এভাবে দিনের পর দিন বিভিন্ন অংকের টাকা দাবী করে আসছে, ওই সমস্ত টাকা দিতে না পারায় ভিডিওটি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। তিনি আরো বলেন, ওই দম্পত্তি বাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে স্থানীয় উশৃংখল নেশাখোর,চোর ছিনতাইকারি ও অপরহণকারি ছেলেদের সাথে জোটবদ্ধ হয়ে কৌশলে বিভিন্ন লোকদের ধরে এনে অনৈতিক আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা কামাইয়ের ব্যবসা করে আসছে। গত ৩১ মে আঁখি ও তার স্বামী রাসেল সহ ৮/১০ জন কে অজ্ঞাত নামা করে ব্রাহ্মণাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন তিনি।তিনি এই প্রতারক চক্রটি কে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে উক্ত সংবাদ সম্মেলন সমাপ্ত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com