মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নবীনগরে ভোরের সময় প্রতিনিধি সাংবাদিক বাবুল কে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দৈনিক ভোরের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার ও জাতীয় শ্রমীকলীগ ঢাকা জেলা শাখার সহ ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ বাবুল মিয়াকে প্রাণনাশের হুমকি দিলেন উপজেলা পৌর সদরের আলিয়াবাদ ৫ নং ওয়ার্ডের মৃত মোশারফ হোসেন (মদন মমেম্বার) এর ছেলে ও পৌর যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন অনিক।
অভিযোগ সূত্রে জানাযায়,পৌর সদরের আলেয়াবাদ গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম মিয়ার ছেলে মনির হোসেন ও আব্দুল মোমিন মিয়ার ছেলে মোঃ এমদাদ মিয়ার মালিকানাধীন যায়গা ২৮/০২/২২ তারিখে জোর পূর্বক দখল করার চেষ্টা করেন ইমাম হোসেন অনিক।এ ঘটনায় আব্দুল মোমিন মিয়ার ছেলে এমদাদ মিয়া বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা রুজু করে।তপছিলোক্ত ভূমি নিয়া সাংবাদিক মোঃ বাবুল দৈনিক ভোরের সময় পত্রিকা সহ বিভিন্ন অনলাইন পোর্টালে নিউজ করেন।আজ ৮ জুন সকাল ১০ ঘটিকায় ইমাম হোসেন অনিক তার দলবল নিয়া তপছিলোক্ত ভূমি পূনরায় জবর দখল করার জন্য দুই ট্রাক ইট নিয়া ঘটনাস্থলে রাখিলে এই নিয়ে দুপক্ষের জটলা সৃষ্টি হয়।এসময় সাংবাদিক বাবুল তার নিজ বাড়ী হইতে নবীনগর সদরে আসার পথে লোকজনের জটলা দেখিয়া ঘটনাস্থলে পৌছিয়া প্রতিবেদন এর জন্য তথ্য সংগ্রহ করা অবস্থায় ইমাম হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ সহ মারধোর করার জন্য তেরে আসে এবং প্রাণ নাশের হুমকি প্রদান ও করে। এ ঘটনায় সাংবাদিক বাবুল নবীনগর থানায় অভিযোগ করেন।
নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন,এ বিষয়ে যথাযথ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com