মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নবীনগরে ৫ অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যামাণ আদালতে জরিমানা করলেন এসিল্যান্ড মোশারফ হোসাইন

Reading Time: < 1 minute

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫ জন অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে পৃথক পৃথক ৫টি মামলায় ৫ জন অসাধু ব্যবসায়ীকে এই ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আউয়াল রবি, বিশিষ্ট ব্যবসায়ী হারুনূর রশিদ, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন। এসময় প্রত্যেক ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রকাশ সহ সরকারের সকল নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। বাজারের দুইটি মুদি দোকান থেকে মেয়াদ না থাকা কিছু পন্য জব্দ করা হয় এবং মিস্টির দোকানের অতিরিক্ত ওজনকৃত প্যাকেট ধ্বংস করা হয়। এছাড়াও অভিযানকালে কয়েকজন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ায় তাদের দোকান জব্দ করে স্থানীয় চেয়ারম্যানর জিম্মায় দিয়ে যাওয়া হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন জানান, নিয়মিত আইনশৃঙ্খলার রক্ষার অংশ হিসেবে বাঙ্গরা বাজারে আমরা অভিযান পরিচালনা করি। এখানে রমজান উপলক্ষ্যে কিছু দোকানদার পন্যের অতিরিক্ত মূল্য নেওয়া এবং মূল্যতালিকা প্রকাশ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com