বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নরসিংদীর শিবপুরে সড়ক দূর্ঘটনার মোটরসাইকেল আরোহী নিহত

Reading Time: < 1 minute

মাহবুব খান,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহরিয়ার (১৮) নামে নরসিংদী পাবলিক কলেজের এক ছাত্র নিহত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্ধারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,পরে অবস্থার অবনতি হলে তাকে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে সে মৃত্যুবরণ করে। নিহত শাহরিয়ার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া গ্রামের আবুল হাসেম মাস্টারের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বুধবার বিকালে নরসিংদী থেকে মোটরসাইকেল নিয়ে শাহরিয়ার জয়নগরের বাড়িতে যাচ্ছিলেন। বিকাল আনুমানিক সাড়ে ৩ টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্ধারদিয়া এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহরিয়ার মর্মান্তিকভাবে আহত হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় শিবপুর মডেল থানা পুলিশ আহত শাহরিয়ারকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মর্মান্তিকভাবে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com