বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নাটোরে চলনবিল ফ্রেন্ডস সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট,সিংড়া(নাটোর) :
নাটোরের সিংড়ায় সামাজিক সংগঠন চলনবিল ফ্রেন্ডস সোসাইটির উদ্যোগে অসহায়,দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় উপজেলার মহেশ চন্দ্রপুর গ্রামের আলেফের অসুস্থ ও অসহায় ছেলে জসীম উদ্দিন(৩০) জনির বাড়িতে গিয়ে তার পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়ে এ কাজের শুভ উদ্বোধন করা হয়। জসীম উদ্দিন জনি(৩০) র্দীঘ ৮ বছর ধরে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে পঙ্গুত্ব জীবন নিয়ে বিছানায় পড়ে আছে। এসময় উপস্থিত ছিলেন চলনবিল ফ্রেন্ডস সোসাইটির লিঃ এর সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা,সাধারণ সম্পাদক খায়রুল বাশার তুহিন,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম,কোষাধ্যক্ষ ভুট্্রু আলম। সংগঠনের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, জসীম উদ্দিন জনির মত অসহায় মানুষের খোঁজ নিয়ে আমরা বাড়িতে গিয়ে এই ঈদ সামগ্রী পৌছে দিচ্ছি। আমরা এ রকম ২ শত পরিবারকে এই ঈদ সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করবো ঈদের দিন কিছুটা হলেও ওই পরিবার গুলোর উপকারে আসবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com