শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী :
নাটোর জেলায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযান চলাকালে জ্বালানি তেল পরিমাপে ১. এস, আর, ফিলিং স্টেশন, শেরকল, সিংড়া, নাটোর নামের একটি প্রতিষ্ঠানটি প্রতি ৫ লিটারে ১২০ মিঃলিঃ কম প্রদান করায় ২০ হাজার টাকা,-আমিনা ফিলিং স্টেশন, নিংগইন, সিংড়া, নাটোর নামে প্রতিষ্ঠানটি প্রতি ৫ লিটারে ২৫০ মিঃলিঃ কম প্রদান করায়  ৩০ হাজার টাকা, এফ. এন. এ. ফিলিং স্টেশন, হাগুড়িয়া, নাটোরের স্টোরেজ ট্যাংকের সনদের মেয়াদোত্তীর্ন হওয়ায় ৫ হাটার টাকা জলরিমানা করা হয়। এছাড়া উত্তরা ফিলিং স্টেশন, দিঘাপতিয়া, নাটোর; রাসেল এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন, নওপাড়া, নাটোর এবং মেসার্স সিংড়া ফিলিং স্টেশন,  সিংড়া, নাটোরের জ্বালানি তেল পরিমাপ যাচাই করে সঠিক পাওয়ায় ধন্যবাদ প্রদান করা হয়। একই অভিযানে নাটোর অটো রাইস মিল, নওপাড়া, নাটোর  নামীয় প্রতিষ্ঠানকে ভোক্তা আইনে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ত্রুটিযুক্ত ডিসপেন্সিং ইউনিট ত্রুটিমুক্ত না করা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন,  বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইয়াসীন সাদেক-এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা জনাব মোঃ শরীফ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও আবু বকর, পরিদর্শক (মেট) উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com