শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ সীসা তৈরির কারখানা উচ্ছেদ ও জরিমানা

Reading Time: < 1 minute

বেল্লাল হোসেন বাবু, নাটোর :

নাটোরের সিংড়ায় অবৈধ সীসা তৈরির কারখানার অভিযান চালিয়ে এক মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার(১৪ নভেম্বর) বিকেলে উপজেলার সাতপুকুরিয়া-ডাহিয়ার ডোবাব্রীজ এলাকায় অবস্থিত কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার সাতপুকুরিয়া-ডাহিয়ার ডোবাব্রীজ এলাকায় দীর্ঘদিন যাবৎ সীসা গলিয়ে ব্যাটারি প্রস্তুতির জন্য অবৈধভাবে কারখানা স্থাপন করা হয়। পরে প্রশাসন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক আশিককে (২৭) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। এসময় নাটোরের পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, সিংড়া থানার এসআই নুরে আলম উপস্থিত ছিলেন। সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি সীসা গলিয়ে ব্যাটারি প্রস্তুতির জন্য একটি অবৈধ কারখানা স্থাপন করা হয়েছে। যার কারণে এলাকায় জীববৈচিত্র্য ও পরিবেশ হুমকির সম্মুখীন। জানা মাত্র উপজেলা প্রশাসনের পক্ষ হতে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা উচ্ছেদ করা হয়। ভবিষৎতে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com