বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নাটোরে রামাগাড়ি মাছ ধরতে গিয়ে প্রাণটাই গেল

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, নাটোর:
নাটোরের বড়াইগ্রাম ও বাগাতিপাড়া সীমানায় প্রবাহিত নন্দকুজা নদীতে মাছ ধরতে গিয়ে জালে আটকে মারা গেছেন দবির শাহ (৬০) নামের এক জেলে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় নন্দকুজা নদীর বড়াইগ্রামের জোয়াড়ি রামাগাড়ি সুইস গেট এলাকা থেকে জালে পেঁচানো মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। জানা যায়, বাগাতিপাড়ার চন্দ্রখৈড় গ্রামের বাসিন্দা দবির শাহ। দুপুরের পর ‘টানা বেড় জাল’ নিয়ে মাছ ধরতে নদীতে নামেন ১৪ জন জেলে। ৭০ গজ দৈর্ঘ্য ও ৫ গজ প্রস্থের ওই জালের মাঝখানটা ঠিক রাখতে দবির শাহ ডুবে ডুবে ঠিক রাখার চেষ্টা করছিলেন। এ সময় প্রবল স্রোতে সহযোগী জেলেরা জাল ধরে রাখতে না পেরে জাল ছুটে যায়। এরপর জালে পেঁচিয়ে পানিতে তলিয়ে যান দবির। স্থানীয় জেলে ও বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে জালে পেঁচানো দবির শাহর মরদেহ উদ্ধার করে। জোয়াড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com