শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নাটোর সিংড়ায় তথ্য-প্রযুক্তি বিষয়ে দিনব্যাপী কর্মশালা

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :

নাটোরের সিংড়ায় তথ্য-প্রযুক্তি বিষয়ে ৬০ জন শিক্ষককে নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের চকসিংড়ায় টেকনিক্যাল এ্যান্ড বিজনেস  ম্যানেজমেন্ট কলেজে বুধবার সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী চলে এ কর্মশালা। স্থানীয় সংসদ সদস্য, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে ১২দিনব্যাপী চলনবিল শিক্ষা উৎসবের ৬ষ্ঠ দিনে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও সাইবার নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। চলনবিল শিক্ষা উৎসব বাস্তবায়ন কমিটির আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক রকি প্রমুখ। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী জেলা কার্যালয়ের প্রোগ্রামার বিপ্লব চন্দ্র সরকার, নাটোর জেলা কার্যালয়ের প্রোগ্রামার মো. সেলিম হোসেন, বগুড়া জেলা কার্যালয়ের প্রোগ্রামার মো. নাজমুল হোসেন, সিংড়া উপজেলার সহকারী প্রোগ্রামার মো. মাজদার আলী, লালপুর উপজেলার সহকারী প্রোগ্রামার মো. জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com