বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নাটোর সিংড়ায় কোটি টাকা মূল্যের মূর্তি উদ্ধার আটক ৩

Reading Time: < 1 minute

নাটোর প্রতিনিধি :
নাটোর সিংড়ায় কোটি টাকা মূল্যের প্রাচীন মূর্তিসহ ৩ জন কে আটক করেছে র‌্যাব-১২। (০২ জুন) বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান, পিএসসি’র নেতৃত্বে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি দল নাটোর জেলার সিংড়া থানার ১২ নং ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড এর চৌপুকুরিয়া গ্রামের হাসিদুল মেম্বারের বসত বাড়ীতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। প্রাচীন প্রতœতাত্ত্বিক (কষ্ঠিপাথর সাদৃশ্য) কালো রংয়ের মূর্তিটির ওজন ৩৬.৫ (ছত্রিশ কেজি পাঁচশত গ্রাম) , মূর্তিটির দৈঘ্য ০২ ফুট ০৬ ইঞ্চি ও প্রস্থ ১ ফুট ০২ ইঞ্চি। অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয়’র সময় চক্রের ০৩ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ০২ টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তিরা হলেন নাটোর জেলার সিংড়া থানার বেলতা এলাকার বিরেন চন্দ্র সরকারের ছেলে শ্রী দুলাল চন্দ্র সরকার (৩০), একই এলাকার আবুল তালুকদারের ছেলে মো. শামিম তালুকদার (৩২), বিয়াস পাড়া গ্রামের আয়োজদি প্রামানিকের ছেলে মো. বেলায়েত প্রামানিক (৩২)। আটককৃতদের নাটোর জেলার সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com