বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নাটোর সিংড়ায় দুই দোকানিকে জরিমানা

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :
নাটোরের সিংড়ায় দুই মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পণ্যের মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কুসুম্বি কালিগঞ্জ বাজারে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার উপজেলার কুসুম্বি কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সিংড়ার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। এসময় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. রাসেল ও অরুন সাহা নামের দুই মুদি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com