বুধবার, ১৭ Jun ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

News Headline :
তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড সরকারি কর্মচারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল-রাজশাহী বিভাগীয় কমিশনার নওগাঁর বদলগাছীতে ধান বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক বৃদ্ধার মৃত্যু পাবনায় আওয়ামী দোষর ছাত্রহত্যা মামলার আসামী পানি উন্নয়ন বোর্ডসহ আশে পাশের অফিসগুলো নিয়ন্ত্রন করছেন রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইতে গ্রেফতার  পাবনার আতাইকুলায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি দোকানঘরে আগুন অতিরিক্ত পুলিশ মোতায়েন পাবনা  ঈশ্বরদীর ৬ জনসহ জেলার মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ১১ জন গ্রেপ্তার

নানা আনুষ্ঠানিকতায় রাজশাহীতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৯

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
নানা আনুষ্ঠানিকতায় রাজশাহীতে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৯। তবে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় রাজশাহীতে এবারের পয়লা বৈশাখের সকালে পান্তা-ইলিশের আয়োজন ছিলো না।
হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় নতুন বছরকে বরণ করতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় পদ্মার ধারে বটতলায় প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়। পরে দুই ঘণ্টা ধরে চলে গান, কবিতা ও নৃত্য।
এরপর সকাল সাড়ে ৮টায় মহানগরীর আলুপট্টি থেকে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। রাজশাহীর এই মঙ্গল শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের এ আয়োজনে মুক্তিযুদ্ধ পাঠাগার, রাজশাহী থিয়েটার, জয় বাংলা সাংস্কৃতিক জোট, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী আবৃত্তি চর্চা কেন্দ্র, রাজশাহী ফিলম সোসাইটি, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন স্তরের মানুষ এ শোভাযাত্রায় অংশ নিয়েছেন।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজসহ বিভিন্ন বিদ্যাপীঠেও বিভিন্ন আয়োজনে উদযাপন হচ্ছে বাংলা নববর্ষ।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল আলম জানান, শহরজুড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো শহরে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com