শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নারী সাংবাদিক নিহতের ঘটনায় মামলার ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার

Reading Time: 2 minutes

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনা বাহিরচাপড়া এলাকায় গতকাল চোরাকারবারির মোটরসাইকেলের ধাক্কায় নারী ফটো সাংবাদিক নিহতের ঘটনায় মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে প্রধান অভিযুক্ত মো. জাবির মিয়া ওরফে জাভেদকে (৩৫) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ (২১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোর ৬টার দিকে গাজীপুর জেলার শ্রীপুরের সালনা থেকে প্রধান অভিযুক্ত জাভেদকে গ্রেপ্তার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ।উল্লেখ্য যে, গতকাল (২০ সেপ্টেম্বর) বুধবার ভোর ৪.৩০ মিনিটের দিকে নেত্রকোনা মডেল থানাধীন বাহিরচাপড়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নারী ফটো সাংবাদিক নিহতের ঘটনা ঘটে। এ সময় সঙ্গে থাকা অপর সাংবাদিক ফেরদৌসী আক্তার (৪২) ও তাদের মোটরসাইকেল চালক জনি খান (২২) আহত হন। আহত ফেরদৌসী আক্তার একই পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।পরবর্তীতে নিহতের মেয়ে তানজিলা আক্তার মীম (১৯) এর অভিযোগের প্রেক্ষিতে সড়ক পরিবহন আইনে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের নামে একটি মামলা রুজু করা হয়। (মামলা নং- ৩১, তারিখ-২০/৯/২৩ খ্রিঃ)।নেত্রকোনা জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ উক্ত মামলার জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে আসামী শনাক্তের চেষ্টা ও গ্রেফতারে মাঠে নামে নেত্রকোনা মডেল থানার একটি চৌকস টীম। তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়।নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র সার্বিক তত্ত্বাবধানে এসআই ফরিদ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আজ ভোর ৬ টায় উক্ত ঘটনায় জড়িত মোঃ জাবির মিয়া ওরফে জাভেদ (৩৫) কে গাজীপুর জেলার শ্রীপুর থানার সালনা এলাকা থেকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামির পূর্ণ ঠিকানা নাম- মোঃ জাবির মিয়া ওরফে জাভেদ(৩৫), পিতা- মৃত আব্দুল খালেক তালুকদার, সাং- নাড়িয়াপাড়া, এপি- রাজুর বাজার, থানা ও জেলা- নেত্রকোনা।পুলিশ জানায়, নারী সাংবাদিক নিহতের ঘটনায় গতকাল বুধবার রাতে সড়ক পরিবহন আইনে মামলা হয়। ওই নারী সাংবাদিকের মেয়ে তানজিলা আক্তার মীম বাদী হয়ে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযুক্ত জাভেদের অবস্থান গাজীপুর জেলার শ্রীপুরের সালনায় শনাক্ত করে। পরে মডেল থানার এসআই ফরিদ আহমেদের নেতৃত্বে পুলিশ ফোর্স অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, কিছুক্ষণ পর গ্রেফতারকৃত আসামি জাভেদকে আদালতে পাঠানো হবে। তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com