বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে কলেজছাত্রকে মারধরের বিচার দাবী

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে কলেজছাত্র ইনজামুল ইসলাম উৎসবকে মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠীরা। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী গ্রামের বাসিন্দা উৎসবের বাবা তাজুল ইসলাম বলেন, তার ছেলে উৎসব নন্নী ইউনিয়নের নন্নী পোড়াগাঁও হাজী নুরল হক মৈত্রী কলেজের একাদশ শ্রেণির ছাত্র। গত ৬ জুলাই সে নালিতাবাড়ী পৌরশহরের ফোটন কোচিং সেন্টার থেকে লেখাপড়া করে বাড়ি ফেরার পথে যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী নামক স্থানে পৌছলে সেখানে কিছু সংখ্যক দুর্বৃত্ত তাকে রাস্তা অবরোধ করে ব্যাপক মারধর করে। এই ঘটনায় উৎসব মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি তার সন্তানের উপর যারা হামলা করে আহত করেছে তাদেরকে দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী করেন। এই মানববন্ধনে ওই কলেজের সহপাঠীসহ সুধী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
এদিকে, এ ঘটনায় উৎসবের বাবা তাজুল ইসলাম বাদী হয়ে বাইটকামারী গ্রামের ফজলুর রহমানসহ ৮ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com