বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীতে বুনোহাতির আক্রমণে কৃষক নিহত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
বুনোহাতির তান্ডব থেকে ক্ষেতের ফসল রক্ষা করতে গিয়ে শেরপুরের নালিতাবাড়ীতে হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হয়েছেন হাজী উমর আলী মিস্ত্রী (৬০) নামের এক কৃষক। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত উমর আলী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে। জানা গেছে, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের পাহাড়ি ঢালে রোপিত বোরোধান ক্ষেতে গত প্রায় ৩ দিন যাবত প্রায় ৪০/৪৫ টি বন্যহাতির পাল নেমে এসে ফসল খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করে আসছিল। বৃহস্পতিবার রাতেও ওই হাতির পালটি বাতকুচি গ্রামের পানার খোল নামক পাহাড়ি গোপে রোপিত বোরো ধান খেতে চলে আসে। এ সময় উমর আলী মিস্ত্রসীহ গ্রামবাসীরা তাদের ফসল বাঁচানোর জন্য মশাল জ্বালিয়ে ডাক চিৎকার করে ওই এলাকায় প্রতিরোধ গড়ে তুলেন। এক পর্যায়ে বুনোহাতির পালটি একটু পিছু হটলে নিজ বাড়ির দিকে আসতে থাকেন উমর আলী। পথিমধ্যেই পাহাড়ে লুকিয়ে থাকা ওই হাতির পালটি উমর আলীকে ঘিরে ফেলে পা দিয়ে পিষ্ট করে । এতে ঘটনাস্থলেই নিহত হন উমর আলী । পরে রাতেই স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জকর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত উমর আলীর পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সরকারীভাবে ৩ লাখ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com