শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

নিজ শিশুকে হত্যার পর বাবার আত্মহত্যা 

Reading Time: < 1 minute

সোহেল রানা, বাগেরহাট:
বাগেরহাট  জেলার মোল্লাহাটে তিন বছরের শিশুছেলেকে শ্বাসরোধে হত্যার পর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বাবা। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে মোল্লাহাট উপজেলার বড়গাওলা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতরা হলেন, মো. হায়দার মোল্লা (৩০) ও তার ছেলে জিসান (০৩)। হায়দার বড়গাওলা গ্রামের সোলেমান মোল্লার ছেলে।
নিহত হায়দার মোল্লার পরিবারের বরাত দিয়ে বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, হায়দার ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি আসে। পারিবারিক বিষয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে ৬-৭ মাস ধরে স্ত্রী জোবাইরা খাতুন তার বাবার বাড়িতে আছে। শিশুসন্তান জিসান দাদির কাছে থাকত। শুক্রবার দীর্ঘ সময় হায়দারের ঘরের দরজা বন্ধ ছিল। প্রতিবেশীরা অনেক ডাকাডাকি করেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে ভেতরে ডুকে দুজনের মরদহ দেখতে পায়। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, আমরা ওই ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছি। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com