বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নিলফামারীর কিশোরগঞ্জের বোরো ধানে শিলা বৃষ্টির হানা কৃষকের মাথায় হাত

Reading Time: < 1 minute

মিজানুর রহমান কিশোরগঞ্জ (নীলফামারী):
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ো হাওয়ায় সাথে শিলাবৃষ্টির তান্ডবে কৃষকের সোনালী স্বপ্নের ফসল বোরোধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে শূন্য গোলা পড়ে থাকার আশঙ্কায় হাহাকার করছে কৃষক পরিবার। শুক্রবার দিন গত ভোররাতে হটাৎ কাল বৈশাখী ঝড়ের সাথে শিলাবৃষ্টিতে এ ক্ষয়ক্ষতি হয়। উপজেলার নিতাই ইউপি’র মুশরুত পানিয়াল পুকুর বানিয়া পাড়ার বেলতলি ও বাশঁবাড়ি দোলার প্রায় ৫ শতাধিক কৃষকের পাকা ধান শিলাবৃষ্টিতে সম্পূর্ণ মাটিতে ঝরে পড়েছে। এসময় বোরো ধানের ক্ষয়ক্ষতির পাশাপাশি কৃষকের উঠতি ফসল ভ্থট্রা,কঁাচা মরিচ, সবজি,পাটক্ষেত পাতাশূন্য অবস্থায় মাটির সঙ্গে নুয়ে পড়াসহ শিলাবৃষ্টিতে অনেক অসহায় পরিবারের টিনের ঘর ঝাঝরা হয়ে গেছে। এতে বোরো ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান, ক্ষতিগ্রস্থ কৃষকেরা। সরেজমিনে নিতাই ইউপি’র মুশরুত পানিয়াল পুকুর বেলতলি গ্রামে গিয়ে দেখা গেছে কৃষকের পাকা/আধা পাকাধান শিলা বৃষ্টিতে ঝরে গিয়ে ধান শুন্য গাছ দঁাড়িয়ে আছে। এসময় অশ্রুসজল নির্বাক ধানক্ষেতে দঁাড়িয়ে থাকা ওই গ্রামের কৃষক শামসুল জানান, তার ৪ বিঘা জমির ধান সম্পূর্ণ শিলাবৃষ্টিতে মাটিতে ঝরে পড়েছে। ধান শূন্য গাছ দেখে তিনি একেবারে মুষড়ে পড়েছে। কাটা মাড়াই করে বিঘা প্রতি ২মন ধান না হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামীতে পরিবার পরিজন নিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়বে । ওই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুকের ১৪ বিঘা জমির পাকাধান ঝড়ে পড়েছে। তিনি জানান, যেখানে বিঘা প্রতি ধান হত ৩০/৩৫ মন। এখন সেই জমিতে ধান ৩/৪মন হবেনা। এতে কৃষি শ্রমিকের মজুরি উঠবেনা। এব্যাপারে উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, ৭ হেক্টর বোরোধান ৩ হেক্টর পাটক্ষেত, ৩ হেক্টর জমির সবজি খেতের ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com