শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নিষিদ্ধ মাদকদ্রব্য সহ ০২ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য ১,৪১০ পিছ বুপ্রেনরফাইন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ময়মনসিংহ।*ময়মনসিংহ র‌্যাব – ১৪ এর অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৬ অক্টোবর রাত অনুমান ৩ টা ২৫ মিনিটের সময় অধিনায়ক, র‍্যাব-১৪ ময়মনসিংহ মহোদয়ের নির্দেশক্রমে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা গেইট এর বিপরীতে ডাক বাংলোর সামনে মেইন পাকা রাস্তার উপর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকালে ২ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। একজন মো. মাহবুব আলম (৫২) পিতা – মো. গিয়াস উদ্দিন , গ্রাম- রায়বার, থানা- হাকিমপুর , জেলা- দিনাজপুর এবং অপর জন মোছা- আম্বিয়া (৫৭),স্বামী -মজিবর রহমান, পিতা- মো. আশরাফ আলী , গ্রাম- চুরকাই, থানা – হাকিমপুর, জেলা-দিনাজপুর।ধৃত আসামী মাহাবুব আলম এবং মোছা. আম্বিয়া আসামীদ্বয়ের নিকট থেকে সর্বমোট ১,৪১০ পিছ নেশা জাতীয় ইনজেকশন বুপ্রেনরফাইন জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসতেছিল। ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com