শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

নিয়ামতপুরে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

Exif_JPEG_420

Reading Time: < 1 minute

মো: ইমরান ইসলাম, নিয়ামতপুর নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে আমন ধানের ফসলের মাঠ যেন প্রকৃতির সোনালী রঙে সেজেছে। মৃদু মন্দ বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। প্রতিটি বাড়ি বাড়ি চলছে নতুন ধান ঘরে তোলার নবান্ন উৎসবের প্রস্তুতি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় , এ বছর আমন মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়নে ৩০ হাজার ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ৩০ হাজার ২৪০ হেক্টর। এর মধ্যে অতিবৃষ্টি ও বন্যায় ৩০ হেক্টর আমন ধান পানিতে তলিয়ে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হেক্টর প্রতি ৪.৫ মে. টন। কৃষি অফিসের ব্যাপক তৎপরতা, কৃষকের অক্লান্ত পরিশ্রম, অনুকূল আবহাওয়া, সার, কীটনাশকসহ বাজারে কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহ ও সেচের জন্য প্রয়োজনীয় বিদ্যুতের ব‍্যবস্থাপনা এবং আবাদ উপযোগী পরিবেশ ইত্যাদি বিবেচনায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষি বিভাগ। উপজেলার কৃষকরা বলেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোনো বিপর্যয় না ঘটলে আগামী সপ্তাহে আমন ধান কাটা-মাড়াই শুরু হবে। ইতোমধ্যে আগাম জাতের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। কৃষকেরা হতাশার সুরে বলেন, খরচের তুলনায় বাজারে ধানের দাম নেই। ইরি বোরো মৌসুমের ধানের দাম পাওয়া যায় নি। বাজারে সার, বীজ, কীটনাশক সহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এজন্য আমন ধানের ভালে দাম না পেলে কৃষকের মরন দশা হবে। নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, উপজেলায় ৩০ হাজার হেক্টরের অধিক জমিতে আমন চাষাবাদ হয়েছে। আবহাওয়া ভালো ,রোগ-বালাই পোকামাকড় নেই ও সময় মতো বৃষ্টিপাত হওয়ার কারনে আমন ধান ভালো হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না দেখা দিলে আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com