বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নিয়ামতপুরে তালসড়কে বসবে পিঠার মেলা

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
বরেন্দ্র অঞ্চলের মেঠোপথের দুইপাশে সারি সারি তালগাছ। প্রায় তিন কিলোমিটার জুড়ে এ সৌন্দর্য উপভোগে এ মেঠোপথ পর্যটন স্পটে পরিণত হয়েছে। প্রকৃতিতে শোভাবর্ধনের পাশাপাশি আয়বর্ধক কাজেও তালগাছগুলো ভূমিকা রেখেছে। বলছিলাম নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা তালসড়কের কথা। শুক্রবার, শনিবার, রবিবার (২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর) তিন দিন ব্যাপী তালসড়কে বসবে তাল পিঠার মেলা। এই উৎসবে জেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক সংগঠন ও ব্যক্তিরা বাহারি তাল পিঠা নিয়ে মেলায় অংশ নেবে।দুপুর গড়িয়ে বিকেল হতেই জমে ওঠে উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। রাতে সংস্কৃতি অনুষ্ঠান এতে যোগ দেয় জেলা ও উপজেলা পর্যায়ের সংগীত শিল্পীরা। দূর-দূরান্ত থেকে আসেন নানা বয়সী মানুষ। মেলায় বাহারি রঙে বেরঙের তাল পিঠা খাওয়ার পাশাপাশি প্রিয়জনদের জন্যেও নিয়ে যায় দর্শনার্থীরা। তাল সড়কে মনোরম সৌন্দর্য পর্যটকদের জানান দিতে এবারও পিঠা উৎসবের আয়োজন করা হবে। এতে যোগ দিবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।মেলায় হরেক রকমের তাল পিঠার পসরা সজিয়ে বসবেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা দোকানিরা।ফুলঝুরি, জামাই পিঠা, খেজুর পিঠা, তাল জিলাপি, তাল কেক, তালক্ষীর, মুইঠা পিঠা, গড়গড়া, তাল রুটি, কান মুচুরি, তাল বড়া, তাল খির, হৃদয়হরণ, পাকান, তাল কেক, পাটিসাপটা, পাখির বাসা, তাল কফিসহ প্রায় ৩০ রকমের পিঠার পসরা সাজানো হবে।উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, বাংলার সংস্কৃতির অন্যতম উপাদান গ্রাম বাংলার পিঠাপুলি। গ্রামীণ সংস্কৃতিই হচ্ছে আমাদের সংস্কৃতির প্রধান জায়গা। নতুন প্রজন্মের কাছে বিভিন্ন প্রজাতির গ্রামবাংলার ঐতিহ্যবাহী তাল পিঠার সাথে পরিচিত করে দিতেই এমন আয়োজন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com