মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ মৌসুমে প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার ( ০৪ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ সভাপতিত্বে সার বীজ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।এসময় উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, উপসহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে পেঁয়াজ প্রণোদনার আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৩৫ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি, ২০ কেজি করে এমওপি, বালাইনাশক ২ প্যাকেট, লাইলন সুতলী আধাঁ কেজি, পলিথিন ১ রোল, জমি প্রস্তত ও বাঁশ বাবদ ২ হাজার ৮০০ টাকা বিকাশ অ্যাপসের মাধ্যমে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com