সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিয়ামতপুরে মোটরসাইকেলসহ দুই মাদক কারবারী আটক

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে ১৬ কেজি গাঁজা, ৩১৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ দুই মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউপির গয়েশপুর গ্রামের মৃত-পরীর ছেলে আমরুল (৩৫), ও উপজেলার সদর ইউনিয়নের করকরিয়া (মাষ্টারপাড়া) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম (২৫)।থানা সূত্রে জানা যায়, থানার উপ-পরিদর্শক (এসআই) মনজিল সিদ্দিকী, উপ-সহকারী পরিদর্শক (এসএসআই) আকবুল, সাফিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সদরের চারমাথার মোড় থেকে ৬১ পিস ইয়াবা ও একটি টিভিএস মোটরসাইকেলসহ রাকিবুল ইসলাম ও গয়েশপুর গ্রাম থেকে আমরুল ইসলামকে ১৬ কেজি গাঁজা, ২৫২ পিচ ইয়াবা ও নগদ ১ লক্ষ টাকাসহ আটক করা হয়।নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com