শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

নিয়ামতপুরে সমন্বয়হীনতা অভাবে পিটিআইয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বন্ধ

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে সমন্বয়হীনতা অভাবে পিটিআইয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বন্ধ করা হয়েছে। পিটিআইয়ের প্রশিক্ষণ নিয়ে উপজেলা শিক্ষা বিভাগের ‘বিতর্কিত’ সিদ্ধান্তের জেরে সৃষ্ট জটিলতায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) সকালে পিটিআইয়ের প্রশিক্ষণটি বন্ধ হয়ে যায়।
উপজেলা রিসোর্স সেন্টার সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলা শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে নিয়োগ পায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী। নওগাঁ জেলা পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট খোন্দকার মো. ইকবাল হোসেন স্মারক নং ১২৮৩/২৬ এ তমা চৌধুরীকে দায়িত্ব পালনের জন্য অনুমতি দেয়। এই প্রশিক্ষণে দু’ জন ট্রেইনার প্রশিক্ষণের বিপরীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন প্রধান শিক্ষক ও ১৩ জন সহকারী শিক্ষক অংশ গ্রহন করার কথা ছিল। তবে নিয়োগ প্রাপ্ত প্রশিক্ষককে বাদ দিয়ে উপজেলা শিক্ষা অফিসার দুই জন প্রশিক্ষক প্রতিনিধি দিবেন। এমন মর্মে সমন্বয়হীনতা অভাবে প্রথম দিনের প্রশিক্ষণ বন্ধ ঘোষণা করেন ইউআরসি তমা চৌধুরী।শিক্ষক প্রতিনিধিরা বলেন, উপজেলা শিক্ষাক্রম বিস্তরন বিষয়ক প্রশিক্ষণে আমরা সকলেই অংশ নেয়। তবে উপজেলা রিসোর্স সেন্টার ও উপজেলা শিক্ষা অফিসারের সমন্বয়হীনতা কারণে প্রশিক্ষণটি বন্ধ ঘোষণা করা হয়।উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর তমা চৌধুরী বলেন, আমি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বলেছিলাম আপনি একজন ট্রেইনার দেন। উপজেলা শিক্ষা অফিস দুই জন ট্রেইনার দিবে। এমতবস্থায় সমন্বয়হীনতার অভাবে আজকের প্রশিক্ষণটি বন্ধ করা হয়।উপজেলা শিক্ষা অফিসার শহিদুল আলম বলেন, একজন প্রশিক্ষক পরপর দু’ ব্যাচে প্রশিক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন না। সে পরপর তিনবার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা শিক্ষা অফিসে দু’জন ট্রেইনার রয়েছে। শিক্ষা অফিস থেকে এবার দু’জন ট্রেইনার থাকবে। এটা বলায় সে প্রশিক্ষণ বন্ধ করে দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। এ বিষয়ে উধ্বর্তন কর্মকর্তা খুব শিঘ্রই ব্যবস্থা নিবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com