বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে আমন চাষির মুখে হাসি

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বদলে গিয়েছে বাংলার ঋতুচিত্র। কয়েক বছর ধরে ভরা বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না। নওগাঁর নিয়ামতপুরে স্বস্তির বৃষ্টিতে আমন চাষিদের মুখে হাসি ফুটেছে। দেরিতে হলেও বৃষ্টিতে আমন ধানের জমিতে আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক স্প্রে করতে ব্যস্ত রয়েছেন উপজেলার চাষিরা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৩০ হাজার ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে শতভাগ জমিতে চারা রোপণ করা হয়েছে। উপজেলার কৃষকেরা বলেছেন, টানা কয়েকদিনের মাঝারি বৃষ্টিতে খরায় ফেটে চৌচির হওয়া সব মাঠের জমি আবারো চারাগুলো সতেজ হতে শুরু করেছে। এভাবে বৃষ্টি হতে থাকলে ফসল ঠিকভাবে ঘরে ওঠাতে পারবেন বলে আশাবাদী তারা। সেচ পাম্পের দরকার পড়বে না, ধান উৎপাদনে বাড়তি খরচও গোনতে হবে না। টানা বৃষ্টিতে চাষিদের মুখে হাসি ফুটেছে।নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান বলেন, বৃষ্টি না হওয়ায় অনেক চাষিরা গভীর নলকূপের সেচ ব্যবস্থায় চারা রোপন করেছে।উপজেলায় শতভাগ জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরণের পরামর্শ প্রদান করা হচ্ছে। চলতি মৌসুমে আমনের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com