সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত২ আটক১

Reading Time: < 1 minute

মো:ইমরান ইসলাম,নিয়ামতপুর নওগাঁ :
নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কের টগরইল নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ (১৯) এবং মোটর সাইকেল চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাবীব (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ১২ টার সময় নিয়ামতপুর উপজেলার ধানসুরা-নাচোল সড়কে টগরইল নামক স্থানে মুরগী বহনকারী পিকআপ এর সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক হাবীব ঘটনাস্থলেই নিহত হন এবং মোটর সাইকেলের আরোহী টগরইল গ্রামে পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পারভেজ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় পুলিশ পিকআপসহ চালককে আটক করে। এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি (তদন্ত) কওছার আলম জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুজন মারা যায়। পিকআপসহ চালকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com