বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নীলফামারীর কিশোরগঞ্জে সোনালী পাটে লাভের স্বপ্ন বুনছেন চাষি

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ নীলফামারী :
বিগত কয়েক বছর থেকে পাট শিল্পের নানানমুখী সমস্যায় তার নিজস্ব স্বকীয়তা হারালে নীলফামারী কিশোরগঞ্জের পাট চাষীরা লোকসান গুনতে গুনতে সোনালী আঁশ পাট চাষে মুখ ফিরিয়ে নেন। বর্তমান সরকার পাটকলগুলো পুনরায় চালুর পাশাপাশি পাটের বহুমুখী ব্যবহারে গুরুত্ব দেয়াই এ উপজেলায় দিন দিন বাড়ছে এর চাষাবাদ। আবহাওয়া অনুকুলে থাকায় পাটের ভাল ফলনের স্বপ্ন বুনছেন।আশানুরূপ দামও আশা করছেন চাষিরা। স্থানীয়রা জানান,কয়েক বছর আগে পাট চাষ করে তারা লোকসানে পড়েছিলেন। তাই অনেকে বাধ্য হয়ে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়েন।স্বল্প পরিসরে যে সব পুরনো চাষি পাটের আবাদ ধরে রেখেছিলেন তারাই আজ লাভবান হয়েছে। লাভ বাড়ছে তাই চাষিরা ঝুঁকছেন পাট চাষে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় নজর কাড়া পাটের আবাদ হয়েছে।এসময় পুরনো পাট চাষি চাঁদখানা ইউপি’র লাভলু,বাহাগিলী উঃ দুরাকুটি ময়দান পাড়া গ্রামের সামাদ সরকার, সদর ইউপি’র ইসমাইল দোলাপাড়া গ্রামের ফজলু জানান,সরকার পলিথিনের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করে আরও বেশি পাটকল চালুর পাশাপাশি সর্বত্র পাটের ব্যবহার নিশ্চিত করলে পাটশিল্প ফিরে পাবে তার হৃত গৌরব। আর পাট চাষিরা আবারও ফিরবে সোনালী দিনে।
উপজেলা পার্ট অফিসার শফিকুল ইসলাম জানান,এ বছর ৩৬৯ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাথে ছবি আছে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com