বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নীলফামারীর কিশোরগঞ্জে ১৭৭ পরিবার পাচ্ছেন সরকারের পাকা বাড়ি

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান, নীলফামারী:
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলার প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় চলতি অর্থবছরে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত ১৭৭টি পাকা বাড়ির নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মনোরম পরিবেশে নির্মাণাধীন এসব বাড়ি দেখে ভুমিহীন পরিবারগুলোর পাকা বাড়ি পাওয়ার আনন্দে গভীর আগ্রহের সাথে অপেক্ষার প্রহর গুনছেন।
সরেজমিনে প্রকল্প এলাকা গেলে বাহাগিলী ইউনিয়নের রাশেদা,পুটিমারী ইউনিয়নের তহিরুল,মালা ও বড়ভিটা ইউনিয়নের নির্মলা বালা জানান, নিজের জমি ও ঘরবাড়ি নাই।
মানুষের জমিতে কোনো রকম আশ্রয় নিয়ে বসবাস করেছিলাম। জীবনে কখনো ভাবিনি পাকা ঘরে থাকব। আমরা জীবনে যা কল্পনাও করিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার
আমাদের জন্য তা করেছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আবু হাসনাত সরকার জানান, উপজেলার পুটিমারী ইউনিয়নের ধাপের ডাঙ্গায় ৭১টি,ভেড়ভেড়ী হাজিরহাট হাজীপাড়ায় ৬টি, বাহাগিলী
ইউনিয়নের কারবালার ডাঙ্গায় ২৬টি,বড়ভিটা ইউনিয়নের পাঠাকাঠার ডাঙ্গায় ৩৮টি ও মেলাবর বান্নির ডাঙ্গায় ৩৬টি গ্রামে গৃহহীন ও ভ্থমিহীন মানুষদের জন্য বরাদ্দকৃত আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘরের কাজ প্রায় শেষের দিকে।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভ্থমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি, যেন অসহায় পরিবারগুলো দ্রুত সময়ের মধ্যে মাথা গেঁাজার ঠঁাই পেতে পারেন।
উপজেলা নির্বাহী অফিসার ও আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি নূর-ই-আলম সিদ্দিকী জানান, গৃহহীনদের জন্য নির্মানাধীন বাড়ির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আগামী জুনের মধ্যে এসব বাড়ি নির্মাণ কাজ সম্পন্ন করে গৃহহীনদের মাঝে হস্তান্তরের আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com