বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নীলফামারীর কিশোরগঞ্জে ২৬হাজার ১৫২জন অতিদরিদ্র পাবে ভিজিএফ চাল

Reading Time: < 1 minute

মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন ইদু-উল ফিতর ‘ঈদ উপহার’ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বন্যাক্রান্ত/অন্যান্য দুর্যোগক্রান্ত/দুঃস্থ/অতিদরিদ্রদের
সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় , অন্যান্য, দুঃস্থ অতিদরিদ্র অগ্রাধিকার পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হবে।
উপজেলায় ২৬হাজার ১৫২জন দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে ২৬১.৫২০মেট্টিক টন ও উপজেলায় পরিবারের মধ্যে ২৬১.৫২০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা সূত্রে জানা গেছে, প্রতিটি ইউনিয়নে তালিকা করে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে চাউল বিতরণ করা হবে।
কিশোরগঞ্জ সদর ইউনিয়নে ৩,৬০৬ জন, মাগুরা ইউনিয়নে ৩,৫২৩ জন, বড়ভিটা ইউনিয়নে ২,৫৩২ জন, চাঁদখানা ইউনিয়নে ২,৬৩১ জন, গাড়াগ্রাম ইউনিয়নে ২,৮০৩ জন, পুটিমারী ইউনিয়নে ৩,৩৩২ জন, বাহাগিলী ইউনিয়নে ২,৬৮৮জন, রনচন্ডি ইউনিয়নে ২৯০৮ জন, নিতাই ইউনিয়নে ২,৬৮৮জন এই সুবিধা পাবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার জানান, ভিজিএফ উপকারভোগীদের নির্বাচিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে কমপক্ষে ৭০ ভাগ মহিলাকে অর্ন্তভুক্ত করে তালিকা প্রণয়ন করে ত্রাণ শাখায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী জানান, দরিদ্র ও দুস্থ্যদের মাঝে যথাযথ ভাবে চাউল বিতরণ করতে আমরা বদ্ধপরিকর। চাউল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com