বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নেত্রকোণার আটপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহারের ঘর হস্তান্তর

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়নসিংহ :
আজ ২৬ এপ্রিল (মঙ্গলবার) নেত্রকোণার আটপাড়ায় ভূমিহীন ও গৃহহীন ‘ক শ্রেণির ৩য় পর্যায়ের ঈদ উপহার স্বরুপ বরাদ্দকৃত ঘর ও জমির যাবতীয় কাগজপত্র ২০টি পরিবারের মাঝে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সরাসরি আটপাড়া উপজেলাকে যুক্ত করা হয়।
সারা দেশের ৩২ হাজার ৯০৪টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর বিতরণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ উপলক্ষে আটপাড়ায় আনন্দ র‌্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, কৃষি অফিসার ফয়জুর নাহার নিপা, অফিসার ইনচার্জ জাফর ইকবাল, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেসকাতুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা তৈয়ুব উদ্দিন, ইউ.পি চেয়ারম্যান সায়েদুল হক তালুকদার, মো. শাহজাহান কবীর, মো. রোকন-উজ্জামান রোকন, প্রেসক্লাবের সভাপতি মো. জহিরুল ইসলাম খান হীরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com