বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নেত্রকোণার পূর্বধলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ১ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহঃ
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ৫ নং ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ১ কোটি ৩ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ৫ নং ধলামূলগাঁও ইউনিয়নের লেবার শ্রমিকরা এ অভিযোগটি করেন পূর্বধলা উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে কুলসুমের কাছে। তাদের অভিযোগ ২০২০-২০২১ অর্থ রছরে ৪০ দিনের কর্মসূচীর সরকারি টাকার কোন বাস্তবায়ন না করে ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান, সচিব ও স্থানীয় মেম্বাররা মিলে ভূয়া টিপসই ও জাল স্বাক্ষর করে শ্রমিকের টাকা আত্মসাত করেছে। অভিযোগে দেখা য়ায় ২০২০-২০২১ অর্থ রছরে ৪০ দিনের ৫ টি প্রকল্পের টাকা কোন কাজ না করে ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবসহ ইউপি মেম্বারা সকলে মিলে ২৫৮ জন শ্রমিকের দৈনিক ২০০ টাকা না দিয়ে শ্রমিকের স্বাক্ষর ও টিপসই জাল করে কোন শ্রমিক ছাড়াই ব্যাংক এশিয়া পূর্বধলা শাখা হতে টাকা উত্তোলন করেছে। অনিয়ম করে টাকা উত্তোলনের প্রকল্পগুলো হল, ঘাগড়াপাড়া আবাসনে মাটি ভরাট, ভবানীপুর লালুর দোকান হতে সিংরাবিল খাল পর্যন্ত রাস্তা নির্মান, চরের ভিটা ওয়াটার ওপদা রাস্তা হতে উলাকান্দা রুমালীর বাড়ি পর্যন্ত পূনঃনির্মাণ, এছাড়াও আরো অনেক প্রকল্পের কাজ না করিয়ে ২৫৮ জন শ্রমিকের একাউন্ট দ্বারাই টাকা উত্তোলন করে নিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত ৫ নং ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সরকারি টাকা এভাবে তুলা সম্ভব না এই কাজ আমার
না। এ ব্যাপারে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এখনো অভিযোগ হাতে পাইনি, পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com