বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নেত্রকোণার পূর্বধলায় ৩দিন যাবৎ গৃহবন্দী ১০টি পরিবার

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ:
নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০টি পরিবার ৪০/৫০ জন লোক সন্ত্রাসীদের ভয়ে গৃহবন্দী হয়ে থাকলে খবর পেয়ে ধলামূলগাঁও ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়া পাড়া গ্রামের নিরীহ মতিউর রহমানের পরিবারের সাথে একই গ্রামের শাহজাহানের পরিবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
শাহজাহানের পরিবার প্রভাবশালী হওয়ায় বার বার নিরীহ মতিউর রহমানের পরিবারের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এক পর্যায়ে বিগত তিনদিন যাবৎ মতিউর রহমানের বাড়ির ১০টি পরিবার সন্ত্রাসী হামলার ভয়ে গৃহবন্দী হয়ে পড়লে স্থানীয় ইউপি ও পুলিশের সহযোগিতায় আজ (২৩ সেপ্টেম্বর) সকালে উভয় পক্ষকে
নিয়ে বসে সমযোতার জন্য আলাপ আলোচনা করে রের হয়ার সাথে সাথেই পুলিশের উপস্থিতিতে শাহজাহানের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী অর্তকিতভাবে প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ সময় শিল্পনা আক্তার (৩০) আহত হয়। পরে স্থানীয় লোকজন থাকে উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে মতিউর রহমান জানান, দীর্ঘদিন যাবৎ ওরা অন্যায়ভাবে বার বার আমাদের উপর হামলা চালিয়ে আসছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিমাংসা চেষ্টা করে ব্যার্থ হয়। আজ সকালে পুলিশের উপস্থিতিতে আমাদের উপর হামলা চালায়। ১ জন আহত হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষ শাহজাহানের সাথে মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করলে
ফোন বন্ধ পাওয়া যায়।এ ঘটনায় চেয়ারম্যান ওমর ফারুক জানান, উভয় পক্ষকে নিয়ে মিমাংসার চেষ্টা
করছি। প্রয়োজনে আরার বসব। এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ মোতায়ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com