বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

নেত্রকোণায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের দায়ে মামলা আটক ১

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ :
শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় নেত্রকোণা পৌর শহরের আবু আব্বাছ ডিগ্রি কলেজ কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ফাঁসের দায়ে এক পরীক্ষার্থীকে আটক করে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
মোবাইলের মাধ্যমে প্রশ্ন পত্রের ছবি তুলে পাঠানোর সময় ধরা পড়েছে মো. জহিরুল ইসলাম ফকির নামের পরীক্ষার্থী। পরীক্ষার মধ্যবর্তী সময়ে এন এস আইয়ের তথ্যের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার পুলিশ আটক করে তাকে থানায় নিয়ে আসে।
আজ শুক্রবার জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালে নেত্রকোণা আবু আব্বাস ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবন ৩০৩ নং কক্ষে মো. জহিরুল ইসলাম ফকির মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে (হোয়াটস্ এ্যাপ)-এ হলের বাহিরে পাঠায়। বিষয়টি টের পেয়ে এন এস আই-এর সদস্যরা ওই হলে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনকে জানালে তাৎক্ষণিক জহিরুল ইসলাম ফকিরকে চ্যালেঞ্জ করা হয়। তার পরীক্ষার রোল নং- ২০১৮৯১৭।
এ ব্যাপারে হলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান বাদী হয়ে জহিরুল ইসলাম ফকিরকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে নেত্রকোণা মডেল থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার সন্ধ্যায় নেত্রকোণা মডেল থানার ওসি (তদন্ত) মো. সোহেল রানা গণমাধ্যম প্রতিনিধিকে বিষয়টি অবগত করেন। তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে আটক জহিরুল ইসলাম ফকিরের বিরুদ্ধে থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com