বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নেত্রকোণায় শাহজালাল এক্সপ্রেসের বক্স থেকে গাঁজাসহ আটক ১

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ :
নেত্রকোণা মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নেত্রকোণা হোসেনপুর বাস স্ট্যান্ডে এলাকা থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে।
সুনামগঞ্জ জেলা থেকে মাদকের চালান নিয়ে পাঁচ জনের একটি মাদক চোরাকারবারি দল গাজীপুরের উদ্দেশ্যে ‍যাচ্ছিল। শাহ্জালাল এক্সপ্রেস-এর গাড়ীর বক্স থেকে বিভিন্ন রকমের ব্যাগ স্কুল ব্যাগ থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে। ১৯ এপ্রিল নেত্রকোনা মডেল থানা পুলিশ রাত সাড়ে নয়টায় অভিযান চালিয়ে ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে মাদক চোরাকারবারি একজনকে আটক করতে সক্ষম হয়েছে।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, সুনামগঞ্জ জেলা থেকে মাদকের চালান নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে হোসেনপুর বাস স্ট্যান্ড এলাকায় ‘ শাহজালাল এক্সপ্রেসে’ গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে পরিবহনের বক্সে মালামাল তুলছিল। গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশের একটি দল বাসষ্ট্যান্ডে মালামালগুলো চেক করতে গেলে, চোরা কারবারির দল ঘটনাস্থল থেকে সরে পরে।
এ সময় সুকৌশলে পুলিশ এক জনকে আটক করে আটককৃত ব্যক্তির নাম কুরবান আলী, গাজীপুর জয়দেবপুর করদা এলাকার মৃত্য নয়াব আলীর ছেলে।
এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে, আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com