বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নেত্রকোনার কেন্দুয়ায় বাসে আগুন

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :
দেশব্যাপী বিএনপি-জামায়াতের তৃতীয় দিনের মতো চলা অবরোধে নেত্রকোনার কেন্দুয়ায় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত ৩ টার দিকে বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। এতে হিরণ এন্টারপ্রাইজ নামের একটি বাস পুড়ে ছাই হয়ে যায় এবং হিমাচল এন্টারপ্রাইজ নামের অপর বাসটির আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হলেও আংশিক পুড়ে যায়। বাসে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে আজ বেলা ১১ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁইয়া, সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্ট অন্যরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া হিরন এন্টারপ্রাইজ বাসের সুপারভাইজার হৃদয় মিয়া বলেন, মদনের উচিতপুর ঘাট স্ট্যান্ড থেকে চট্রগ্রামে চলাচল করে আমাদের বাসটি। অবরোধের মধ্যে কেন্দুয়া বাসস্ট্যান্ডে বাসটি পার্কিং অবস্থায় রাখা হয়েছিল। বাসের মধ্যে হেলপার থাকতো। গতরাত সাড়ে তিনটার দিকে ফোনে জানতে পারি বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুন দেখে হেলপার বাস থেকে বের হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নেভায়। কিন্তু এরইমধ্যে বাসটি পুড়ে ছাই হয়ে যায়। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে হিরণ এন্টারপ্রাইজ নামের বাসটি পুড়ে গেছে। হিমাচল এন্টারপ্রাইজ নামের অপর বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com