শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি থ্রীপিস ও প্রসাধনী জব্দ

Reading Time: < 1 minute

কামরুল হাসান, ময়মনসিংহ:
নেত্রকোণা জেলার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অভিযানে প্রায় ১৭ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিভিন্ন প্রকার উন্নতমানের থ্রী পিস ও হাইড্রোকিউন ক্রীম জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল ) বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে এক প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে এই তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বারমারী বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহল দল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত মালিকবিহীন অবস্থায় এই সামগ্রী জব্দ করে।
এ সময় সেখান থেকে ভারতীয় বেনারশি শাড়ি-৬৬ পিস, বিভিন্ন প্রকারের উন্নতমানের বুশিমন ও স্যানোষ্টার থ্রী পিস-৮১ পিস, জিপসী থ্রী পিস-১১৮পিস, ফ্যারারী থ্রী পিস-৮৮ পিস, সুতির থ্রী পিস-২২৮ পিস এবং হাইড্রোকিউনন ক্রীম-১১৬১ পিস জব্দ করা হয়।
এসব পন্যের সর্বমোট সিজার মূল্য-১৭,১৭,৭০০/-(সতের লক্ষ সতের হাজার সাতশত) টাকা। বিজ্ঞপ্তিতে জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করার কথা জানানো হয়েছে।

তারিখঃ ২১-০৪-২০২

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com