বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নেত্রকোনার দুর্গাপুরে ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও প্রাইভেটকারসহ মোঃ সাইফুল ইসলাম (৩২) নামের এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। আজ (১০ জুন) শনিবার সকাল ১১ টার দিকে দুর্গাপুর পৌরসভাধীন দক্ষিণপাড়া পুলিশ মোড় থেকে ৫০ বোতল নিষিদ্ধ ভাতরীয় মদ ও একটি কালো রঙ্গের প্রাইভেটকারসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, ‘মাদক মুক্ত সুস্থ সমাজ বিনির্মাণে লক্ষ্যে বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে- এরই ধারাবাহিকতায় নেত্রকোনা জেলা পুলিশ দিনরাত নিরলস ভাবে কাজ করে চলেছে। জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ এর দিক নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত অভিযানে দুর্গাপুর পৌরসভাধীন দক্ষিণপাড়া পুলিশ মোড় থেকে ৫০ বোতল ভাতরীয় মদ ও একটি কালো রঙ্গের প্রাইভেটকারসহ মোঃ সাইফুল ইসলাম নামের এক মাদক চোরাকারবারীকে আটক করা হয়েছে। গ্রেফতার হওয়া মোঃ সাইফুল ইসলাম কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা।দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিবিরুল ইসলাম বলেন, আজ সকালে ১১ টার দিকে  দুর্গাপুর পৌরসভাধীন দক্ষিণপাড়া পুলিশ মোড় থেকে একটি কালো রঙ্গের প্রাইভেটকারের পিছনের ডালায় বস্তায় কিছু ভর্তি আছে দেখে সন্দেহ হলে চেক করার পর বস্তায় ভিতর থেকে ৫০ বোতল নিষিদ্ধ ভারতীয় মদ পাওয়া গেলে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com