মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনার বারহাট্টায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় বিক্ষোভ মিছিল ও কর্মীসমাবেশ করেছে বারহাট্টা উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় বারহাট্টা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের পূর্ব বাজার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের সামনে এসে শেষ হয়। পরে কর্মীসমাবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী আওয়ামী লীগ নেতাকর্মীরা, ‘বারহাট্টার মাঠি আওয়ামিলীগের ঘাঁটি…..; ‘বিএনপি’র গুন্ডারা, হুঁশিয়ার সাবধান….; ‘যুবদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান….! ‘বিএনপি’র বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন….; ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভ মিছিল শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, কাজী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বারহাট্টা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত কর্মীসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামিলীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী, আরিফ খান জয়, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস, জেলা আওয়ামিলীগ সদস্য শাহ মোস্তফা আলমগীর, উপজেলা আওয়ামীলীগ নেতা আসমত মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক বিশ্বজিত দাস, আহ্বায়ক ইমরান হাসান সাকিব ও যুগ্ন আহ্বায়ক ফজলে রাব্বি সহ প্রমুখ।কর্মীসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত অপশক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের সেই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সরব অস্থান বজায় রাখবে। কোনোভাবেই বিএনপি জামায়াতকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com