মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনার বারহাট্টায় বিএনপির ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে।উপজেলার ধলাপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আবুল কালাম বাদী হয়ে গত বুধবার রাতে এ মামলা দায়ের করেন। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।দ্রুত বিচার আইনে করা এ মামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আ. কাদির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ও সরকারি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধ চলাকালে গত মঙ্গলবার সকালে বাদীর বাড়ির সামনে থাকা দু’টি গাছের টোম নিয়ে যায় একদল বিএনপি নেতাকর্মী। এ টোমগুলো নিয়ে তারা নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে আড়াআাড়িভাবে ফেলে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে নেত্রকোনা-মোহনগঞ্জ দু’পাশ থেকে আসা গাড়িগুলোকে বাধা দেয় এবং তাদের ভয়-ভীতি দেখায়। এসময় আবুল কালাম তাদের বাধা দিতে গেলে তাকে আওয়ামী লীগের দালাল বলে গালাগাল ও প্রাণ নাশের হুমকি দেয় বিএনপি কর্মীরা। এ ঘটনায় আবুল কালাম বাদী হয়ে বুধবার রাতে মামলা দায়ের করেন।এ মামলায় এজহারভুক্ত আসামি উপজেলা জনতা দলের সভাপতি হৃদয় মিয়াকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য সচিব আশিক আহমেদ কমল বলেন, আমাদের বিরুদ্ধে এসব গায়েবি এবং ভুয়া মামলা করা হয়েছে। আমরা সেদিন শান্তিপূর্ণ ও সফলভাবে অবরোধ পালন করেছি। সড়কে কেউ গাছ পুড়িয়ে গাড়ি চলাচলে বাধা দেয়নি বা বাধা দেওয়ার দরকার হয়নি। কারণ ওইদিন তো কোনো গাড়িই সড়কে বের হয়নি।বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা বলেন, এ মামলায় একজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com